ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যের এক দেশে বোরকা-নিকাব নিষিদ্ধ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানে প্রকাশ্যে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে নতুন আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মুসলমান হলেও সরকার বলছে, আইনটি নিরাপত্তা বিবেচনায় আনা হয়েছে। তাদের মতে, মুখ ঢেকে রাখলে পরিচয় নিশ্চিত করা কঠিন হয় যা আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে। পাশাপাশি সরকার দেশের ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ধারা রক্ষা করতে চায়।
তবে নতুন নিষেধাজ্ঞায় কিছু ব্যতিক্রম থাকছে। যেমন—চিকিৎসাজনিত কারণ, কনকনে ঠান্ডা আবহাওয়া, চাকরির প্রয়োজনে, সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠানে এবং জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে।
এর আগেও ধর্মীয় পোশাক নিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কাজাখস্তান। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয় এবং ২০২৩ সালে শিক্ষকদের ওপরও একই বিধিনিষেধ আরোপ করা হয়।
রাষ্ট্রপতি তোকায়েভ নিজে মুসলমান হলেও তিনি বারবার বলেছেন, ধর্মের প্রভাব রাষ্ট্রীয় নীতি নির্ধারণে থাকা উচিত নয়। তাঁর মতে, নিকাব মৌলবাদী গোষ্ঠীর চাপিয়ে দেওয়া পোশাক যা কাজাখ সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
প্রসঙ্গত, এর আগেও মধ্য এশিয়ার আরও দুটি দেশ—উজবেকিস্তান ও কিরগিজস্তান—একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। এসব পদক্ষেপ মূলত ধর্মীয় মৌলবাদ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।
তথ্য : নিউজ১৮
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন