ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যের ৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে সাময়িকভাবে বন্ধ থাকা আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। এতে করে আবারও স্বাভাবিক হয়েছে এসব রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৩টা থেকে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা উন্মুক্ত করেছে। ফলে এখন দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে গতকাল সোমবার এসব দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করেছিল। এর প্রভাবে বাংলাদেশ থেকে ওইসব গন্তব্যে বিমান চলাচলও স্থগিত করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি