ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘ইরান-ইসরায়েলের মাঝে শিগগিরই চুক্তি হবে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলমান সংঘাতের অবসানে ইরান ও ইসরায়েল শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেছেন, এই সংঘাত বন্ধে বর্তমানে অনেক বৈঠক চলছে এবং দুই দেশের চুক্তি করা উচিত।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।
গত তিন দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয়পক্ষে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ট্রুথ স্যোশালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েলকে অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে এবং তারা সেটা করবে। আমরা খুব শিগগিরই শান্তি ফিরে পাবো।
তবে সংঘাত বন্ধে বিভিন্ন পক্ষের অনানুষ্ঠানিক বৈঠক বা কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার জানান, ইরানের বিরুদ্ধে তেলআবিবের সামরিক অভিযান আরও জোরদার হবে। ফলে নেতানিয়াহুর বক্তব্যের সঙ্গে ট্রাম্পের শান্তি প্রত্যাশার বার্তার সঙ্গতি দেখা যায়নি।
এদিকে, ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনে হোয়াইট হাউস কী ধরনের উদ্যোগ নিচ্ছে, সে বিষয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রেস সচিব।
ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে দাবি করলেও, এই সংঘাত থামাতে না পারায় তাঁর নিজ দল ও সমর্থকদের মধ্যে সমালোচনার মুখে পড়েছেন। এর আগেও ভারত-পাকিস্তান বিরোধ মেটানোর চেষ্টা করেছিলেন বলে দাবি করেন ট্রাম্প। তবে সে সময় যথাযথ স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ করেছিলেন তিনি।
ট্রুথ স্যোশালে ট্রাম্প আরও লেখেন, আমি অনেক কিছু করি, কিন্তু কখনও কৃতিত্ব পাই না। তবু মানুষ সব বোঝে। এবার সময় এসেছে ‘মেইক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার