ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিল ওমান
ওমানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সুখবর – শিক্ষাগত ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
গত ২৮ মে (বুধবার) মাস্কাটে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম এবং বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এই উদ্যোগের মাধ্যমে এখন থেকে ওমান প্রবাসী বাংলাদেশিরা বাউবির অধীনে এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়ে পড়ালেখা করার সুযোগ পাবেন। ‘বহিঃবাংলাদেশ (নিশ-২)’ শাখার অধীনে এই প্রোগ্রামগুলো পরিচালিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় যোগ্যতা শিগগিরই বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
এই উদ্যোগ প্রবাসীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নে এবং মানবসম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি