ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মেসির গোলে রক্ষা পেল ইন্টার মিয়ামি
ডুয়া ডেস্ক: ফিলাডেলফিয়ার বিপক্ষে ব্যর্থতার ধারা কাটিয়ে জয়ের জন্য মরিয়া ছিল ইন্টার মিয়ামি। তবে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় হারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ফ্লোরিডার ক্লাবটি। শেষ পর্যন্ত লিওনেল মেসির জাদুকরী গোল ও এক অ্যাসিস্টের বদৌলতে ম্যাচটি রক্ষা করে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
সাবারু পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মিয়ামি। ফিলাডেলফিয়ার হয়ে কুইন সুলিভান ও টাই বারিবো গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মিয়ামির হয়ে ব্যবধান কমান টাডেও আলেন্দে। তবে ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বারিবো আবারও ব্যবধান বাড়ান, স্কোরলাইন দাঁড়ায় ৩-১।
৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ফিলাডেলফিয়া। প্রায় হারের মুখে থাকা মিয়ামিকে তখন একরকম মৃত অবস্থায় মনে হচ্ছিল। এমন সময় আশার আলো জ্বালান লিওনেল মেসি। ৮৭তম মিনিটে ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে তার বাঁকানো শট গোলকিপার ভিনসেন্ট রিক ছোঁয়ার পরও ঠেকাতে পারেননি।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সেগোভিয়ার গোলে সমতায় ফেরে ইন্টার মিয়ামি। সেই গোলে অ্যাসিস্ট করেন মেসি। যদিও জয় আসেনি, তবে শেষ মুহূর্তের দুর্দান্ত নৈপুণ্যে আলো কাড়েন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন মহাতারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে