ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিসিবিতে সাংবাদিকদের প্রবেশে বাধা তুলে দেওয়ার নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আরোপিত বিধিনিষেধ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দায়িত্ব গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইসি) এই নির্দেশনা দেন।
এর আগে গত ৩১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছিল, নিরাপত্তার কারণে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা আগে থেকে নির্ধারিত প্র্যাকটিস সেশন ছাড়া অন্য সময় স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্তের ফলে নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বড় ধরণের বিড়ম্বনায় পড়ছিলেন ক্রীড়া সাংবাদিকরা।
আজ নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিষয়টি নজরে এলে আমিনুল হক তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।’’
এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন করে সাংবাদিকদের প্রবেশে কোনো ধরণের প্রতিবন্ধকতা না রাখার নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর এই ত্বরিত পদক্ষেপে সংবাদকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরণের সংস্কার আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে তিনি তাঁর কর্মদিবসের প্রথম দিনেই ইতিবাচক সিগন্যাল দিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত