ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নিশাঙ্কা ঝড়ে অজিদের হারিয়ে সুপার এইট নিশ্চিত লঙ্কানদের
স্পোর্টস ডেস্ক: পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লঙ্কানরা, আর টানা দুই হারে কঠিন সমীকরণে পড়ে গেছে অজিরা।
এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট, সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আয়ারল্যান্ড। আর এখনো কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে রয়েছে ওমান।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৩ বলে ১ রান করে ফিরে যান কুশল পেরেরা। তবে এরপর ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস দায়িত্ব নিয়ে ব্যাট করেন। দুজন মিলে ৯৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে এগিয়ে নেন। মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে আউট হলেও জয়ের ভিত গড়ে দেন।
একপ্রান্ত আগলে রেখে নিজের ছন্দে খেলতে থাকেন নিশাঙ্কা। পরে তাকে সঙ্গ দেন পাভান রত্নায়েক। এই জুটি অবিচ্ছিন্ন ৭৯ রান যোগ করে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।
ইনিংসজুড়ে দাপট দেখিয়ে এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। মাত্র ৫২ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে রত্নায়েক ১৫ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে কলম্বোয় টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অজি দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। তাদের দৃঢ় ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৭০ রান তোলে অস্ট্রেলিয়া।
তবে নবম ওভারে দুনিথ ভেল্লালাগের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ট্রাভিস হেড। তাতে ভাঙে ১০৪ রানের উদ্বোধনী জুটি। হেড ২৯ বলে ৫৬ রান করেন, যাতে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। মার্শও থামেননি, ২৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
এই দুই সেট ব্যাটার আউট হওয়ার পর রান তোলার গতি কিছুটা কমে যায় অস্ট্রেলিয়ার। দ্রুতই ফিরে যান ক্যামেরন গ্রিন (৫) ও টিম ডেভিড (৬)। পরে জশ ইংলিশ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
ম্যাক্সওয়েল ১৫ বলে ২২ রান করে আউট হন, আর ইংলিশ করেন ২২ বলে ২৭। এছাড়া স্টয়নিস ৪, কনোলি ৩ ও অ্যাডাম জাম্পা ১ রান করেন। বার্টলেট ও নাথান এলিস রানের খাতা খুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৮১ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন দুশান হেমন্ত। ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। দুশমন্থ চামিরা নেন ২টি উইকেট, আর বাকি তিনটি উইকেট ভাগাভাগি করে নেন অন্য বোলাররা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে