ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানকে হারিয়ে যা বলল ঈশান
স্পোর্টস ডেস্ক: মন্থর উইকেট, ধীর আউটফিল্ড—তবু ব্যাট হাতে ছিলেন নির্ভীক। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম-এ ভারত-পাকিস্তান ম্যাচে যেখানে রান তোলা কঠিন হয়ে উঠেছিল, সেখানে একাই পাকিস্তানি বোলারদের ওপর চাপ তৈরি করেন ঈশান কিশান। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে অভিষেক শর্মার ব্যর্থতা খুব একটা প্রভাব ফেলতে পারেনি ভারতের ইনিংসে।
৪০ বল থেকে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাচ শেষে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে তিনি তুলে ধরেন আত্মবিশ্বাস ও নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখার বিষয়টি।
ঈশান বলেন, উইকেট মোটেও সহজ ছিল না। এমন পরিস্থিতিতে শট বাছাইয়ে ধৈর্য ধরতে হয়েছে এবং বলের দিকে নজর রেখে খেলতে হয়েছে। বিশেষ করে অফ সাইডে শট খেলার জন্য অনুশীলনের ফল পাচ্ছেন বলেও জানান তিনি।
প্রেমদাসার বড় মাঠে ফাঁকা জায়গা খুঁজে বল পাঠানোর কৌশল কাজে লাগিয়েছেন ঈশান। ১০টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসের পাশাপাশি সিঙ্গেল-ডাবল নিয়েও ছিল সচেতন পরিকল্পনা। তিনি বলেন, এক রানকে দুই কিংবা দুইকে তিনে পরিণত করার চেষ্টা ছিল দলের। লক্ষ্য ছিল ১৬০-১৭০ রান তোলা, যা এমন পিচে প্রতিযোগিতামূলক স্কোর।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ঈশান। তাঁর ভাষায়, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আলাদা আবহ তৈরি করে। এই জয় শুধু দলের আত্মবিশ্বাসই বাড়াবে না, দেশের জন্যও তা গুরুত্বপূর্ণ। পাকিস্তানের স্পিন আক্রমণের বিপক্ষে এই সাফল্য পরবর্তী ম্যাচগুলোতে বাড়তি প্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে