ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাকিবের ফেরা নিয়ে যা বললেন নান্নু
স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। গত মাস থেকে বিষয়টি ক্রিকেট অঙ্গনে জোরালোভাবে ওঠে। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে সাকিবের দলে ফেরার সম্ভাবনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
তবে বোর্ডের সঙ্গে যুক্ত থাকলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানাতে পারেননি ঠিক কবে সাকিব জাতীয় দলে খেলবেন। সূত্রের খবর অনুযায়ী, আগামী মাসে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজে এই অলরাউন্ডারের খেলার সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার নান্নু বলেন, সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে ঠিক বলা কঠিন, সে কখন দলে ফিরবে। নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ফিটনেস, ঘরোয়া ক্রিকেটে খেলার সক্ষমতা সবকিছু মিলে সিদ্ধান্ত হবে।
পরে তিনি বিসিবি ও ক্রিকেট অঙ্গনের সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে বলেন, এখন সবকিছু সুন্দরভাবে এগোতে হবে। নির্বাচিত সরকার শপথ নিচ্ছে। আমরা চাই সব ঠিকঠাক হোক। কিছু মনোমালিন্য চলছে, এগুলো সমাধান করতে হবে। সর্বাগ্রে আমাদের লক্ষ্য বাংলাদেশ। খেলায় কোনো আপোষ হবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান