ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আর্জেন্টিনা ফেডারেশনকে মেসির আইনি বার্তা
স্পোর্টস ডেস্ক: দুই দশক ধরে আর্জেন্টিনা ফুটবলের অন্যতম প্রধান মুখ লিওনেল মেসি। বিশ্বজুড়ে নিজের দেশের ফুটবলকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে এবার সেই সম্পর্কের ক্ষেত্রে নতুন অবস্থান নিতে যাচ্ছেন এই ফুটবল তারকা।
নিজ দেশের ফুটবল ফেডারেশনকে আইনি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কাজে তাঁর নাম ও ছবি ব্যবহারে নিষেধ করতে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে একটি চিঠি তৈরির নির্দেশ নিজের আইনজীবীকে দিয়েছেন মেসি। চিঠিতে বলা থাকবে, মেসির নাম, ছবি কিংবা কোনো দৃশ্য ব্যবহার করে বাণিজ্যিকভাবে আয় করতে পারবে না আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। অর্থাৎ, মেসির ছবি ব্যবহার করে কোনো ম্যাচ বা অন্য কোনো বিষয় প্রচারের মাধ্যমে আয় করতে চাইলে ফেডারেশনকে তাঁর অনুমতি নিতে হবে।
২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর বিশ্বজুড়ে আর্জেন্টিনা ফুটবলের জনপ্রিয়তা অনেক বেড়েছে। বিভিন্ন দেশে দেশটির ফুটবলকে আরও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বাজারের মধ্যে রয়েছে চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র।
মেসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছে আর্জেন্টিনা। এত দিন জাতীয় দলের হয়ে খেলেছেন এই তারকা। সম্প্রতি অবসর নেওয়ার পর নিজের নাম ও ছবির স্বত্ব সুরক্ষায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ