ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রমজানে ইংলিশ প্রিমিয়ার লিগে ইফতার বিরতির সিদ্ধান্ত
স্পোর্টস ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে মুসলিম ফুটবলারদের রোজা রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে আবারও এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) এবং ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। খেলার মাঝপথে সূর্যাস্ত হলে রোজাদার খেলোয়াড়দের ইফতার বা রোজা ভাঙার সুযোগ দিতে ম্যাচে সংক্ষিপ্ত বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংল্যান্ডে সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সূর্য ডুবে থাকে। ফলে বিশেষ করে শনিবার ও রবিবারের ম্যাচগুলোতে যখন সূর্যাস্ত হবে, তখন এই বিরতি কার্যকর করা হবে। তবে খেলার গতি বজায় রাখতে কিছু নিয়ম বেধে দেওয়া হয়েছে। ম্যাচ চলাকালীন কোনো দল আক্রমণে থাকলে বিরতি দেওয়া হবে না। এছাড়া এই সময়টিকে কোনো দলই ট্যাকটিক্যাল পরামর্শ বা দলীয় আলোচনার জন্য ব্যবহার করতে পারবে না। ম্যাচের আগে দুই দলের অধিনায়ক ও ম্যাচ অফিশিয়ালরা আলোচনা করে বিরতির সম্ভাব্য সময় নির্ধারণ করবেন।
২০২১ সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে এই নিয়ম চালু করা হয়েছিল। সে সময় লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে মুসলিম খেলোয়াড় ওয়েসলি ফোফানা ও শেখু কুয়াতের ইফতারের জন্য খেলা সাময়িকভাবে থামানো হয়েছিল। এই উদ্যোগের প্রশংসা করে সাবেক এভারটন তারকা আবদুলাই দুকুরে বলেন, "প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন। ক্লাবগুলো রোজাদার খেলোয়াড়দের জন্য খাবারের বিশেষ ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা করে থাকে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত