ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুবরাজের রেকর্ডগড়া সেঞ্চুরিও বৃথা, সুপার এইটে কিউইরা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুললেন যুবরাজ। তবে তিনি ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং নন, কানাডার ১৯ বছর বয়সী ওপেনার যুবরাজ শর্মা। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করে ইতিহাস গড়লেও দলকে জয়ের দেখা দিতে পারেননি তিনি। কানাডাকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে ৮ উইকেট ও ২৯ বল হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করে কানাডা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তোলে। ওপেনিংয়ে নেমে যুবরাজ শর্মা ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের কনিষ্ঠতম সেঞ্চুরিয়নের রেকর্ড গড়েন। এর আগে ২০১৪ সালে ২২ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ।
কানাডার হয়ে অধিনায়ক দিলপ্রিত বাজওয়া ৩৬ রান করেন। নভনিত ধালিওয়াল ও নিকোলাস কির্তন যথাক্রমে ১০ ও ২ রানে বিদায় নেন। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও জিমি নিশাম একটি করে উইকেট নেন।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৬ ও ফিন অ্যালেন ২১ রানে আউট হন। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন রাচীন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস।
এই দুই ব্যাটারের ১২ ওভারের জুটিতে আসে ১৪৬ রান। রবীন্দ্র ৩৯ বলে ৫৯ এবং ফিলিপস ৩৬ বলে ৭৬ রান করেন। ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
কানাডার সাদ বিন জাফর ও দিলন হেইলিগার একটি করে উইকেট শিকার করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)