ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ওভাল অফিসে রামাফোসাকে অপমানের চেষ্টা ট্রাম্পের
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আলোচনার একপর্যায়ে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় ‘শেতাঙ্গদের গণহত্যা’ হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং সেটি প্রকাশ্যেই তুলে ধরে রামাফোসাকে বিব্রত করার চেষ্টা করেন। তবে কূটনৈতিক ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন রামাফোসা।
স্থানীয় সময় বুধবার (২১ মে) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও একইভাবে প্রকাশ্যে অপমান করেছিলেন ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। রামাফোসার ক্ষেত্রেও তেমন ঘটনার আশঙ্কা ছিল।
রামাফোসা বৈঠকে অংশ নিতে সঙ্গে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তিনজন শীর্ষস্থানীয় শেতাঙ্গ গলফার এবং একজন শেতাঙ্গ কৃষিমন্ত্রী। বৈঠকের শুরুতে উষ্ণতা থাকলেও কিছুক্ষণের মধ্যে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার সংসদের একটি বিতর্কিত ভিডিও ক্লিপ দেখান, যেখানে এক সাংসদ 'বন্য শূকরদের গুলি করুন' বলে মন্তব্য করছেন— যা দেশটির বর্ণবাদবিরোধী ইতিহাসে বিতর্কিত স্লোগান হিসেবে পরিচিত।
এছাড়াও ট্রাম্প কিছু নথিপত্র উপস্থাপন করে দাবি করেন, দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গদের ওপর সহিংসতা চলছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে প্রায় ২৪ হাজার হত্যাকাণ্ডের মধ্যে শেতাঙ্গ কৃষকদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে মাত্র ৫০টির কম। অর্থাৎ ট্রাম্পের গণহত্যার অভিযোগ বাস্তবভিত্তিক নয়।
এই পরিস্থিতিতে রামাফোসা বলেন, যদি শেতাঙ্গদের ওপর গণহত্যা চলত, তাহলে কি এই তিন শেতাঙ্গ গলফার এখন আপনার সামনে উপস্থিত থাকতেন?—এই বক্তব্যের মাধ্যমে তিনি শান্তভাবে ট্রাম্পের অভিযোগের জবাব দেন।
উল্লেখ্য, এই ‘শেতাঙ্গ গণহত্যা’ অভিযোগকে কেন্দ্র করে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার জন্য আর্থিক সহায়তা স্থগিত করেছেন এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মূলত এই নিষেধাজ্ঞা নিয়ে আলোচনাই ছিল রামাফোসার যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)