ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অবৈধ বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে কর্মীরা চাইলে তাদের নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানও পরিবর্তন করতে পারবেন।
গত বৃহস্পতিবার (৮ মে) দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং চাকরির প্রতিষ্ঠান পরিবর্তনেরও অধিকার অর্জন করবেন।
বৈঠক শেষে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশিন জানান, এখন থেকে বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো অবহেলার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে কোটা আবেদনেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
এছাড়াও বৈঠকে প্রায় ১০ লাখ নতুন বিদেশি কর্মী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মালয়েশিয়া সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল