ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান
ডুয়া ডেস্ক: অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত—এমন পরিস্থিতিতে বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেছেন। বৈঠকটি স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। খবর বিবিসির।
শেহবাজ শরীফ এই হামলাকে "কাপুরুষোচিত" বলে আখ্যায়িত করেছেন। পাকিস্তান জানিয়েছে, তারা উপযুক্ত স্থান ও সময়ে এর জবাব দেবে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, যার আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়। মঙ্গলবার মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, ভারত মসজিদ, নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং শত্রুপক্ষের বেশ কয়েকটি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ শিগগির প্রকাশ করা হবে।
হামলার জেরে পাকিস্তানে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব বিমানবন্দর বন্ধ থাকবে।
ভারতের বিমান সংস্থাগুলোও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান ও পাঞ্জাবের বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটগামী ফ্লাইট বুধবার দুপুর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ