ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভেস্তে গেল যুদ্ধবিরতির আলোচনা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে আবারও প্রাণ হারালেন অন্তত ৮৯ জন। আহত হয়েছেন আরও ৪৫৩ জন। একদিনেই এত প্রাণহানির ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই যুদ্ধের মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৯ হাজার ৬০০ জনে। এই পরিসংখ্যান দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে ভিত্তি করে প্রকাশ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শুধুমাত্র বৃহস্পতিবারই (২৪ জুলাই) হাসপাতালে ৮৯টি মরদেহ এসেছে এবং কয়েকশ আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। নিহতদের মধ্যে বিতর্কিত মানবিক সংস্থা ‘জিএইচএফ’-এর ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান ২৩ জন। আহত হয়েছেন আরও ৬৮ জনের বেশি। গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১,০৮৩ জন এবং আহত হয়েছেন ৭,২৭৫ জনেরও বেশি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি করেছিল ইসরায়েল। কিন্তু ১৮ মার্চ সেই চুক্তির শর্ত ভেঙে গাজায় পূর্ণমাত্রায় হামলা আবার শুরু করে তারা। এরপর থেকে নতুন করে নিহত হয়েছেন আরও ৮,৪৪৭ জন এবং আহত হয়েছেন ৩১,৪৫৭ জন।
সম্প্রতি যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে আশার সঞ্চার হয়েছিল। কাতারের রাজধানী দোহায় হামাস একটি নতুন প্রস্তাব দেয় যেখানে ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ ছিল। এই সময়ের মধ্যে স্থায়ী চুক্তি না হলেও পুনরায় হামলা না করার শর্ত ছিল প্রস্তাবে। মধ্যস্থতাকারী দেশগুলো এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ‘ইতিবাচক প্রস্তাব’ হিসেবে দেখলেও বৃহস্পতিবার আলোচনাকারী দলকে দোহা থেকে ফিরিয়ে নেয় ইসরায়েল। যা কার্যত যুদ্ধবিরতির আশায় পানি ঢেলে দেয়।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে ইসরায়েলকে থামাবে কে? গাজার মাটিতে যখন প্রতিদিন গড়াচ্ছে রক্ত তখন যুদ্ধ থামানোর বাস্তব কোনো কূটনৈতিক অগ্রগতি চোখে পড়ছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের