ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ধসে পড়লো স্কুল ভবন, ব্যাপক প্রাণহানির শঙ্কা
ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়া জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ের ভবন ধসে পড়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া ধ্বংসস্তূপে আরও অন্তত ৪০ জন শিক্ষার্থী ও কর্মচারী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পরপরই স্কুলে ছুটে যান শিক্ষার্থীদের স্বজনরা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে এগিয়ে আসেন। ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে পৌঁছেছে চারটি জেসিবি মেশিন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। আহতদের মধ্যে ১০ জনকে ঝালাওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে আগে থেকেই একাধিকবার অভিযোগও করা হয়েছিল।
ঘটনার সময় বিদ্যালয় ভবনের ছাদে শিক্ষক, কর্মচারীসহ প্রায় ৪০ জন শিশু উপস্থিত ছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়।
রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার জানিয়েছেন, “আমি জেলা প্রশাসনকে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি। ভবন ধসের পেছনের কারণ জানতে তদন্ত চালানো হবে। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল