ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
তুমুল গোলাগুলি পাকিস্তানে, সেনাসহ নিহত ৫
পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ দেশটির নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে নিহত হয়েছে তিন সন্ত্রাসী। বৃহস্পতিবার (২৪ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের
আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত হওয়ার পর ওই এলাকায় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তুমুল গোলাগুলির মুখে পড়ে বাহিনী। এতে মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) এবং সিপাহী নাজাম হুসেইন (২২) প্রাণ হারান। মেজর জিয়াদ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানায় আইএসপিআর।
অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের ‘নরকে পাঠানো হয়েছে’ বলে ভাষ্য দেয় সেনাবাহিনী। সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল করতে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়ে গেছে যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এসব হামলায় ‘বিদেশি মদদপুষ্ট’ গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে তারা।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ওই এলাকায় আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি পাওয়া যায় তাদের নির্মূলেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনী বলছে, “আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ পাকিস্তানকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষায় আমাদের সংকল্প আরও দৃঢ় করেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা