ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
এপস্টেইন নথি প্রকাশ: পুনরায় আলোচনায় সাংবাদিক খাশোগি হ-ত্যা
আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইনের লাখ লাখ নথি প্রকাশের পর আবার আলোচনায় এসেছে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড। নথিতে দেখা গেছে, খাশোগির ইস্তান্বুল হত্যার পরপরই এপস্টেইন বিভিন্ন বার্তা আদান-প্রদান করেছেন।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যা করা হয়। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছায় যে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যাকাণ্ড অনুমোদন করেছিলেন। হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক স্তরে ব্যাপক সঙ্কট সৃষ্টি হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় চাপ অনেকটা কম ছিল।
প্রকাশিত নথিতে দেখা যায়, এপস্টেইন এবং আনাস আল রাশিদ নামের এক অজানা ব্যক্তির মধ্যে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথোপকথনের তথ্য আছে। খুনের প্রায় দশ দিন পর আল রাশিদ এক বার্তায় হত্যাকাণ্ডকে ‘কুৎসিত… খুবই কুৎসিত’ বলে উল্লেখ করেন।
এর জবাবে এপস্টেইন লেখেন, ‘আমার কাছে এটি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। যদি এমবিজেড তাকে নিয়োগ করে থাকেন, তাহলে আমি অবাক হব না’। আল রাশিদও ইঙ্গিতমূলক হ্যাঁ জানান।
এপস্টেইন আরও বিস্তারিত জানতে চাইলে আল রাশিদ বলেন, ‘বলা কঠিন। তথ্য খুব বুদ্ধিমত্তার সঙ্গে ফাঁস করা হয়েছে এবং… দ্রুত… খুব দ্রুত’। তিনি উল্লেখ করেন, ‘এখন এটি একটি মিডিয়া যুদ্ধ। সৌদি যদি সত্য সামনে না নিয়ে আসে, তারা ট্রাম্পের সমর্থন হারাবে। আমার মতে, সত্যি বলাই সেরা প্রতিরক্ষা, যদিও তা কুৎসিত।’
একটি অন্য ইমেইলে এপস্টেইন লিখেছেন, অভিযানে অংশ নেওয়া একজন ফোনে ভিডিও ধারণ করেছিলেন। পরে সেই ফোন হ্যাক করে ফুটেজ সংগ্রহ করা হয়।
২০১৮ সালের ১৩ অক্টোবরের আরেকটি কথোপকথনে এপস্টেইন খাশোগিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং ‘ব্যর্থ গোপন অভিযান’ বা ‘ফাঁদ পাতার পরিকল্পনা’ উল্লেখ করেন। এ সময় বারবার মোহাম্মদ বিন জায়েদের নাম উল্লেখ করা হয়।
নথিপত্র অনুযায়ী, সেই রাতেই এপস্টেইন এক পরিচিতজনের কাছ থেকে একটি বার্তা পান। বার্তায় বলা হয়, মোহাম্মদ বিন জায়েদ একটি ‘জরুরি’ বৈঠকের জন্য অনুরোধ করেছেন এবং পরদিন সকালে তার যাত্রার পরিকল্পনা রয়েছে। তবে নথিতে এপস্টেইনের এই পরিচিতজনের নাম কালো করে দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর