ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কমলো বাংলাদেশের
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা হয়েছে। দেশটির নতুন প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৬০ কোটি রুপি, যা আগের অর্থবছরের ১২০ কোটি রুপির তুলনায় ঠিক অর্ধেক বা ৫০ শতাংশ কম।
রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ লোকসভায় নতুন অর্থবছরের বাজেট পেশ করেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর তথ্যমতে, বিজেপি সরকারের ‘সবার আগে প্রতিবেশী’ (Neighborhood First) নীতির আওতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বৈদেশিক সহায়তা খাতে মোট ২২ হাজার ১১৮ কোটি ৯৭ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছরের ২০ হাজার ৫১৬ কোটি ৬১ লাখ রুপির তুলনায় কিছুটা বেশি।
তবে সামগ্রিক বরাদ্দ বাড়লেও প্রতিবেশী ও কৌশলগত অংশীদার দেশগুলোর ক্ষেত্রে ভারতের আর্থিক সহায়তার চিত্রে বড় পরিবর্তন দেখা গেছে। ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভুটানের জন্য বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে ২ হাজার ২৮৮ কোটি ৫৫ লাখ রুপি করা হয়েছে।
বিস্ময়করভাবে বেড়েছে আফগানিস্তানের জন্য বরাদ্দ। দেশটির জন্য আর্থিক সহায়তা আগের বছরের ৫০ কোটি থেকে তিন গুণ বাড়িয়ে এবার ১৫০ কোটি রুপি করা হয়েছে। এছাড়া নেপালের জন্য বরাদ্দ করা হয়েছে ৮০০ কোটি রুপি, যা গত বছরের তুলনায় ১০০ কোটি রুপি বেশি। শ্রীলঙ্কার ক্ষেত্রেও বরাদ্দ ১০০ কোটি বাড়িয়ে ৪০০ কোটি রুপি করা হয়েছে।
বাজেটে মঙ্গোলিয়ার জন্য বরাদ্দ ৫ কোটি থেকে পাঁচ গুণ বাড়িয়ে ২৫ কোটি রুপি করা হয়েছে। মরিশাসের জন্য ৫৫০ কোটি এবং মালদ্বীপের জন্যও ৫৫০ কোটি রুপি আর্থিক সহায়তার প্রস্তাব করা হয়েছে। মিয়ানমারের জন্য রাখা হয়েছে ৩০০ কোটি রুপি এবং সেশেলসের জন্য বরাদ্দ ১৯ কোটি রুপি অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রতিবেশী অধিকাংশ দেশের বরাদ্দ বাড়লেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ। গত অর্থবছরের তুলনায় ঢাকার জন্য বরাদ্দ এবার অর্ধেকে নামিয়ে এনেছে নয়াদিল্লি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)