ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আরব আমিরাতে নির্দিষ্ট সময় জানাজা না পড়ার নির্দেশ
সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে দিনের বেলায় জানাজার নামাজ এবং শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজন না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশটির ইসলাম, দান এবং যাকাত বিষয়ক জেনারেল অথরিটি এই নির্দেশনা জারি করেছে।
শুক্রবার (২৫ জুলাই) খালিজ টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তীব্র গরম এবং স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের গ্রীষ্মকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সময়ে সূর্যের প্রখর তাপে বৃদ্ধ, শিশু এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা হিটস্ট্রোকসহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন।
এই ঝুঁকি এড়াতে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জানাজা ও দাফনের মতো কার্যক্রম আয়োজন না করে দিনের শুরুতে (সকালে) অথবা সন্ধ্যার পরে করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, শেষকৃত্যে অংশগ্রহণকারী জনসাধারণের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)