ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ক্ষমা চাইলেন ইলন মাস্ক
ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের উপগ্রহ-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংকে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বিভ্রাটের ফলে বিশ্বের নানা প্রান্তে হাজারো ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ হারান। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইলন মাস্কসহ স্টারলিংকের শীর্ষ কর্মকর্তারা।
স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় দুপুর ৩টা থেকে বিভ্রাট শুরু হয়। ইন্টারনেট নজরদারি সংস্থা ডাউনডিটেক্টরের তথ্যে দেখা যায়, ওই সময় ৬১ হাজারেরও বেশি ব্যবহারকারী অভিযোগ জানান।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় নিকোলস জানান, মূল নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে থাকা একটি অভ্যন্তরীণ সফটওয়্যারের ত্রুটির কারণেই এ বিভ্রাট ঘটে। “আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের সমস্যা যেন আর না হয় সে লক্ষ্যে আমরা সমস্যার উৎস চিহ্নিত করে সমাধানে কাজ করছি।”
স্পেসএক্সের প্রধান ইলন মাস্কও এক্সে এক পোস্টে দুঃখ প্রকাশ করে লেখেন, “এই বিভ্রাটের জন্য দুঃখিত। আমরা ইতোমধ্যেই মূল কারণ শনাক্ত করে স্থায়ী সমাধানে কাজ করছি।”
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৬০ লাখ ব্যবহারকারী স্টারলিংকের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করছেন। ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই সেবা বিস্তৃত। ২০২০ সাল থেকে স্পেসএক্স ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা পৃথিবীর নিম্ন কক্ষপথে একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)