ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরাইলি সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটির সময় ইসরাইলের একাধিক অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এরপর বিমান বাহিনী সেটি ভূপাতিত করতে সক্ষম হয়।
ইসরাইলি পত্রিকা ইয়েদিয়োথ আহারোনোথ জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় দক্ষিণ নেগেভ ও মৃত সাগর এলাকায় সতর্কতা সংকেত বাজে। আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি শহরগুলোতেও সাইরেন শোনা যায়।
হুথি বিদ্রোহীরা সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে গাজায় মার্চ মাসে দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরাইল নতুন করে অভিযান শুরু করলে তারা হামলার মাত্রা বাড়ায়।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে। তারা বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়নের প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে।
জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৫৯ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
হুথিদের এসব হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইয়েমেনে একাধিক বিমান হামলা চালালেও হুথিদের আক্রমণ পুরোপুরি থামেনি।
তথ্য : আনাদোলু
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে