ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হা'মলা: লক্ষ্যবস্তু মাইক্রোসফট কার্যালয়
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে সোমবার (২ মার্চ) ইসরায়েলের ভেতর কয়েক দফায় তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি অনুযায়ী, এবারের হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং বীরশেবা (Be'er Sheva) শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্রগুলো।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ তাদের অভিযানের ১১তম ঢেউ পরিচালনা করেছে। আইআরজিসি-র দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো বীরশেবা শহরের একটি বিশেষ শিল্প কমপ্লেক্সে সরাসরি আঘাত হেনেছে, যা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ ও প্রযুক্তিগত সহায়তায় ব্যবহৃত হয়।
চাঞ্চল্যকর বিষয় হলো, ইরানি সংবাদমাধ্যমটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করেছে যে, ক্ষেপণাস্ত্রটি বীরশেবা শহরের সেই ভবনে আঘাত হেনেছে যেখানে মাইক্রোসফটসহ বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির আঞ্চলিক কার্যালয় অবস্থিত। ইরানি সামরিক সূত্রগুলোর মতে, ইসরায়েলের গোয়েন্দা এবং প্রযুক্তিগত সক্ষমতাকে পঙ্গু করে দিতেই এই বিশেষ স্থাপনাটিকে টার্গেট করা হয়েছে।
তবে এই হামলার ফলে মাইক্রোসফট কার্যালয় বা বীরশেবা কমপ্লেক্সের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, ইসরায়েলের প্রতিটি কৌশলগত স্থাপনা এখন তাদের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত