ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র, নেতানিয়াহুর মৃ-ত্যু অনিশ্চিত
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু–এর পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিবৃতি উদ্ধৃত করে ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তেল আবিবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি হাইফা বন্দরে নিরাপত্তা ও বিমানবাহিনীর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়।
তবে হামলায় ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা নেতানিয়াহুর অবস্থা কী—এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি। ফলে পরিস্থিতি নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে।
এদিকে এএফপি-এর সাংবাদিকরা জানিয়েছেন, সোমবার জেরুজালেমের আকাশে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে সতর্কবার্তা দেয়।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমানঘাঁটি ও সৌদি আরবে তেল স্থাপনায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন উরসুলা ভন ডার লিয়েন। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সংঘাত যেন আরও বিস্তৃত না হয়, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নিতে হবে। অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানে এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে হত্যার ঘটনার পর সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।
ইরান পাল্টা প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও ইরাকসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানা গেছে। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি আঘাতের তৃতীয় দিনে কুয়েতে মার্কিন দূতাবাস এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। একই দিনে কোনও হতাহতের ঘটনা ছাড়াই যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম