ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কোন কৌশলে এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা আ-ঘা-ত হা-নবে ইরান?
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক হত্যা করে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে কৌশল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়েছে, তা একটি বড় ধরনের ‘ভুল সমীকরণ’ বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ত্রিতা পারসি। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর এই সহ-প্রতিষ্ঠাতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
ত্রিতা পারসি বলেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন পারস্য উপসাগরে শক্তিশালী বিমানবাহী রণতরী পাঠিয়ে এবং ড্রোন হামলায় নেতৃত্বকে গুঁড়িয়ে দিয়ে ইরানকে এতটাই আতঙ্কিত করা যাবে যে তারা সাদা পতাকা ওড়াতে বাধ্য হবে। কিন্তু ট্রাম্প একটি মৌলিক বিষয় বুঝতে ভুল করেছেন—ইরানের বর্তমান ধর্মতান্ত্রিক সরকার যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে অনেক বেশি ভয় পায়।
বিশ্লেষকদের মতে, ইরান সরকার বিশ্বাস করে যে তারা হয়তো একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ সামলে টিকে থাকতে পারবে, কিন্তু একবার আত্মসমর্পণ করলে জনগণের কাছে তাদের বৈধতা হারাবে এবং শাসনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। পারসি আরও উল্লেখ করেন, ইরানকে হার মানাতে হলে কেবল নেতাদের সরিয়ে দিলেই হবে না, বরং পুরো দেশটাকেই কার্যত ধ্বংস করে দিতে হবে, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে প্রায় অসম্ভব।
ইরানের পাল্টা কৌশল কী হতে পারে?
ত্রিতা পারসির মতে, ইরান এখন একটি ‘কস্টলি স্ট্র্যাটেজি’ বা ব্যয়বহুল কৌশলে এগোবে। তাদের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই যুদ্ধের খরচ এতটাই বাড়িয়ে দেওয়া যেন তারা পিছু হটতে বাধ্য হয়। এর অংশ হিসেবে ইরান সরাসরি মার্কিন সেনা ঘাঁটি, বিশ্ব অর্থনীতি, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক তেলের বাজারের ওপর যতটা সম্ভব বড় ধরনের আঘাত হানার চেষ্টা করবে। পরিস্থিতিকে ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অসহনীয় করে তোলাই হবে তেহরানের প্রধান লক্ষ্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে