ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
খুব শীঘ্রই বড় আঘাত আসছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানে মার্কিন স্থলবাহিনী (Ground Troops) মোতায়েন করতে তাঁর কোনো দ্বিধা নেই। সোমবার মার্কিন সংবাদমাধ্যম 'নিউ ইয়র্ক পোস্ট' ও 'সিএনএন'-কে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।
ট্রাম্প বলেন, "অন্যান্য প্রেসিডেন্টদের মতো আমি অন্তত বলি না যে ‘স্থলভাগে কোনো সৈন্য মোতায়েন করা হবে না’। যদি প্রয়োজন হয়, তবে অবশ্যই পাঠানো হবে। তবে আমার মনে হয় সম্ভবত তাদের প্রয়োজন পড়বে না।" ইরানের বর্তমান নেতৃত্বকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই ধরনের মানুষের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।
ইরানে চলমান হামলাকে কেবল শুরু বলে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা এখনও তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় সেই ঢেউ এখনও আসেনি, তবে খুব শীঘ্রই বড় আঘাত আসছে।" সংঘাতের স্থায়িত্ব নিয়ে তিনি বলেন, তিনি চান না এটি দীর্ঘায়িত হোক। তাঁর লক্ষ্য আগামী চার সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ করা এবং তাঁরা বর্তমানে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছেন।
রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপে ৪৩ শতাংশ আমেরিকান ইরানে হামলার বিপক্ষে মত দিলেও ট্রাম্প তা নিয়ে বিচলিত নন। তিনি বলেন, "জরিপের ফল যাই হোক, আমাকে সঠিক কাজই করতে হবে। আমি বিশ্বাস করি, আমেরিকার ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ মানুষ এই সামরিক অভিযানে অত্যন্ত মুগ্ধ এবং তারা আমাদের সমর্থন করছে।"
ট্রাম্প জানান, এই যুদ্ধে তাঁর জন্য সবচেয়ে বড় বিস্ময় ছিল বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলা। তিনি দাবি করেছেন, এ পর্যন্ত চালানো প্রাথমিক হামলায় ইরানের অন্তত ৪৯ জন উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন।
ট্রাম্পের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)