ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কাতারের আমিরকে পুতিনের ফোন, পাশে থাকার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের বিভিন্ন স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার জেরে দেশটিতে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে টেলিফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (২ মার্চ) এক ফোনালাপে পুতিন কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং যেকোনো ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপকালে প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের দ্রুত অবসানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান। কাতারের আমিরের কার্যালয় থেকে ইস্যু করা এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে রাশিয়ার সংহতি প্রকাশ এবং সহায়তার প্রস্তাব দেওয়ায় পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আমির শেখ তামিম।
উল্লেখ্য, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার জেরে কাতারের জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির গুরুত্বপূর্ণ গ্যাস ফিল্ডগুলোর উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কাতার সরকার। এমন পরিস্থিতিতে ক্রেমলিনের পক্ষ থেকে এই সরাসরি সমর্থনের বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত