ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইইউ’র ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, প্রবাসীদের জন্য দুঃসংবাদ
ডুয়া ডেস্ক: বাংলাদেশসহ সাতটি দেশকে ‘নিরাপদ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সিদ্ধান্তের ফলে এসব দেশের নাগরিকদের ইইউভুক্ত রাষ্ট্রগুলোতে আশ্রয় পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। পাশাপাশি, ইতোমধ্যে আশ্রয়ে থাকা প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও সহজ হবে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিশিয়াকে ‘নিরাপদ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে।
এই উদ্যোগের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের মতে, এই পদক্ষেপের ফলে ইউরোপীয় দেশগুলোর সরকার আশ্রয় আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে পারবে, যা শরণার্থীদের ন্যায্য বিচার পাওয়ার সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে।
এ বিষয়ে শরণার্থী বিষয়ক ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, “অনেক সদস্য রাষ্ট্রের অসংখ্য আশ্রয় আবেদন জমা পড়ে গেছে। এগুলো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে আমরা এখন সমর্থন করতে পারি।”
অবৈধ অভিবাসন ঠেকানো ও অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর চাপ গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্রমেই বাড়ছে। অনেক ইউরোপীয় নাগরিকের মতে, অভিবাসনের কারণে তাদের দেশে কট্টর ডানপন্থী রাজনীতির প্রসার ঘটছে।
বুধবার (১৬ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়ন জানায়, সদস্যপদ পেতে আবেদন করা দেশগুলোকেও নীতিগতভাবে ‘নিরাপদ’ দেশ হিসেবে বিবেচনা করা হবে।
বাংলাদেশসহ যেসব দেশকে ‘নিরাপদ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই তালিকা সময়ের সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ ও সম্প্রসারণ করা যাবে। ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো চাইলে এ তালিকার বাইরে অন্য দেশকেও ‘নিরাপদ’ হিসেবে ঘোষণা দিতে পারে। তবে ইতোমধ্যে তালিকাভুক্ত এই সাতটি দেশকে বাদ দেওয়া যাবে না।
সূত্র: ফ্রান্স২৪
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা