ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতে রেড অ্যালার্ট জারি!
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে চরম বৈরী আবহাওয়ার আশঙ্কায় আসাম, মিজোরাম ও ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। বুধবার (২৮ মে) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, এই অঞ্চলে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) আসামের ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমি জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি গতির দমকা হাওয়া বয়ে যেতে পারে যা ৬০ কিমি পর্যন্ত বাড়তে পারে।
শুক্রবার (৩০ মে) ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি এলাকায়ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
গুয়াহাটিতে টানা ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা, যানজট, গাছপালা ভেঙে পড়া এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আরএমসি।
এছাড়া ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
মিজোরামের মামিত, কোলাসিব ও সাইতুয়াল জেলাগুলোতেও একই ধরনের পূর্বাভাসের ভিত্তিতে সতর্কতা জারি করা হয়েছে। এসব বিচ্ছিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তর সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল