ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সৌদিতে গ্রেপ্তার ১২ হাজারের বেশি প্রবাসী
সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ১২৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। রোববার (১ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলা এই অভিযানে বিভিন্ন ধরনের আইনভঙ্গকারীদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ৭ হাজার ১২৭ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ৪৪১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন ১ হাজার ৫৬১ জন। সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার সমন্বয়ে এই ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে।
সীমান্ত পেরোনোর চেষ্টাকারীদের মধ্যে ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট গ্রেপ্তারের ৬৩ শতাংশ। এছাড়া ইয়েমেনি নাগরিক রয়েছেন ৩৪ শতাংশ এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছেন ৩ শতাংশ। অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকারী আরও ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবে ১৯ হাজার ২৩৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ১৭ হাজার ৯৩০ জন পুরুষ এবং ১ হাজার ৩০৮ জন নারী। ইতিমধ্যে ১৪ হাজার ৬৫ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে হস্তান্তর করা হয়েছে এবং ১১ হাজার ৯৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টাকারীদের ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক রয়েছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবেই এ ধরনের অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ