ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সৌদির ওয়ার্ক ভিসা স্থগিত: বেকায়দায় বাংলাদেশসহ ১৪ দেশ
সৌদি আরব বাংলাদেশ-সহ ১৪ দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। জুন মাসজুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের এ সিদ্ধান্তের ফলে হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ী অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন।
দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আসন্ন হজ মৌসুম নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যেই এই ওয়ার্ক ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ মৌসুম শেষ হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশা করা যাচ্ছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।
এই নিষেধাজ্ঞা সাময়িক হলেও এতে শ্রমবাজার ও নিয়োগপ্রত্যাশীদের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ