ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়: জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার কার্যকরী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান।
রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডাক্তার জুবাইদা রহমান বলেন, “যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও নেবে সরকার।” তিনি আরও যোগ করেন, সরকার এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারী নেতৃত্বে আগামীর ভবিষ্যৎ গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন এবং নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালু করেছিলেন। যার ফলে আজ মেডিকেলগুলোতে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী পড়াশোনা করছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অবৈতনিক পড়াশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে নারী অধিকার নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন হবে না এবং প্রতিটি নারী নিরাপদ থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়