ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সংস্কার পরিষদের সভা কেন ডাকা হয়নি, ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সভা কেন আহ্বান করা হয়নি, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আসা জুলাই সনদ ও গণভোটের আদেশের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে পদ্ধতিতে সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে, ঠিক সেভাবেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা ছিল সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে। কিন্তু তা করা হয়নি। কেন করা হয়নি সেটির ব্যাখ্যা চাই।”
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারেন না, তাই জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও জানান, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সংস্কার পরিষদের বিষয়টি আগে সংসদীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে হবে, তারপরই এর ওপর আলোচনা বা সভা হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি