ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোমবার সিইসির সঙ্গে বৈঠকে বসবে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। সোমবার (২ জুন) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার (১ জুন) সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ফোনে যোগাযোগ করে সাক্ষাতের সময় চেয়েছিলেন। বৈঠকে জামায়াতের চার থেকে পাঁচজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন।
জানা গেছে, বৈঠকে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত ১২ মার্চ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে আনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি শুরু হয় এবং ১৪ মে শুনানি শেষ হয়। রায়ের জন্য ১ জুন দিন ধার্য করেন আদালত।
এর আগে, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের এক রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
জামায়াত পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও শুনানিতে আইনজীবী অনুপস্থিত থাকায় ২০২৩ সালের নভেম্বরে আপিল বিভাগ "ডিসমিস ফর ডিফল্ট" হিসেবে আবেদন খারিজ করে দেন।
এছাড়া, ২০২৪ সালের ১ আগস্ট জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ওই বছরের ২৮ আগস্ট সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী