ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
জেড ক্যাটাগরি ও ন্যুনতম শেয়ারধারণে ব্যর্থ কোম্পানিতে বসছে স্বতন্ত্র পরিচালক
শেয়ারবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি এবং উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিগুলোর জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব কোম্পানি শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে কিংবা যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ, সেসব কোম্পানিতে ‘কর্পোরেট গভার্নেন্স কোড, ২০১৮’-এর বিধান অনুসারে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করা হবে।
বিএসইসি মনে করে, বাজারে দীর্ঘদিন ধরে নানা কারণে দুর্বল পারফরম্যান্স প্রদর্শনকারী কোম্পানিগুলোর কর্পোরেট গভার্নেন্স শক্তিশালী না হলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েন। এই অবস্থায় জেড ক্যাটাগরির কোম্পানি এবং উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত ব্যর্থতা থাকা প্রতিষ্ঠানগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু কোম্পানির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে না, বরং এটি বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতেও সহায়ক হবে। দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত থেকে ব্যবসা না করে কেবল বিনিয়োগকারীদের ক্ষতি করে যাওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা বাজারের সুরক্ষায় একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা