ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই নারী শিক্ষার্থীর ছবি অনুমতি ছাড়া তুলে ভারতের একটি সংবাদমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, একজন ভারতীয় সাংবাদিক তাদের পূর্বানুমতি ছাড়াই ছবি তুলেছেন এবং পরে তা ব্যবহার করে ইন্ডিয়া টুডেতে বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীরা বলেন, “আমরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং শামসুন্নাহার হলের আবাসিক। কয়েকদিন আগে রাস্তায় চলার সময় এক ভারতীয় সাংবাদিক আমাদের অনুমতি ছাড়াই ছবি তুলে। পরে সেই ছবি ব্যবহার করে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হয়। আমাদের পোশাককে ‘তালেবানি’ বলে উল্লেখ করা হয়েছে যা গভীরভাবে আঘাতজনক এবং বিদ্বেষ ছড়ানোর চেষ্টা।”
তারা আরও বলেন, “এই ধরনের প্রচার শুধু ব্যক্তি পর্যায়ে অপমানজনক নয় বরং দেশের ভাবমূর্তির জন্যও হুমকিস্বরূপ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
প্রকাশিত প্রতিবেদনে ইন্ডিয়া টুডে শিরোনাম দেয় ‘বাংলাদেশে তালেবানি যুগ?’ নারীদের পোশাকবিধি ও প্রতিবাদে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক শুরু। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক নারীদের ছোট জামা ও ছোট হাতার পোশাক পরা নিষিদ্ধ করে বিতর্ক তৈরি করে যদিও পরে সেই আদেশ প্রত্যাহার করা হয়।
সেই সঙ্গে প্রতিবেদনে দাবি করা হয়, একটি নতুন অধ্যাদেশে সরকারি নীতির বিরুদ্ধে কর্মচারীদের প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে। এসব ঘটনাকে আফগানিস্তানে তালেবান শাসনের সঙ্গে তুলনা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিশ্লেষণ উপস্থাপন করেছে গণমাধ্যমটি।
এই প্রতিবেদন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দুই ছাত্রী ও সচেতন মহল ভারতীয় সাংবাদিকের আচরণকে অনধিকার চর্চা এবং বাংলাদেশবিরোধী অপপ্রচার বলে আখ্যা দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত