ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে সৌদি দূত, সহযোগিতার আশ্বাস
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়া।
বুধবার (৬ আগস্ট) সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও সৌদি রাষ্ট্রদূত শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।
এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি উভয় দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি