ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
রেকর্ড উত্থানের পর শেয়ারবাজারে দর সংশোধন
টানা তিন কর্মদিবস রেকর্ড উত্থানের পর আজ (০৪ আগস্ট) স্বাভাবিক দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। গত তিন কার্যদিবস ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য হারে সূচক ও লেনদেন বেড়েছে। ৩ কার্যদিবস ইতিবাচক উত্থানের ফলে সূচক দাঁড়িয়েছে সাড়ে ৫ হাজার পয়েন্টে এবং লেনদেন ১১ কোটি ছাড়িয়েছে। আজ দর সংশোধনের কারণে সূচক সাড়ে ৫ হাজার পয়েন্টের সামান্য নিচে এবং লেনদেনও হাজার কোটি টাকার কম হয়েছে। তবে বাজারের এই দর সংশোধন স্বাভাবিকভাবেই দেখছে বাজার সংশ্লিষ্ট ও অভিজ্ঞ বিনিয়োগকারীরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। কিছুক্ষণ পর সূচকের তীর উপরে দিকে উঠতে থাকে, যা এক পর্যায়ে আগের দিনের তুলনায় প্রায় ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৬০ পয়েন্টে। এরপর সূচকের কিছুটা অস্বাভাবিক উঠানামা দেখা গেছে। কিন্তু দুপুর পৌনে ১টা থেকে সূচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়। এরফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ (ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫.৯০ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯.৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২২টির দর বেড়েছে, ২০৭টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৯১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২২৫ কোটি ৬৬ রাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ১১৩টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৬.২৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৭০.০৫ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)