ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এসপি-ওসি বদলি হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও প্রভাবমুক্ত করতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে। এর মাধ্যমে কোনো প্রার্থী যেন নিজ নিজ এলাকায় পছন্দের কর্মকর্তা না পান, তা নিশ্চিত করা হবে।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা নির্ধারণী এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি নির্বাচনের প্রস্তুতি শুরুর কথা বলে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি।"
তিনি জানান, নির্বাচনে প্রার্থীরা প্রায়ই নিজেদের পছন্দের এসপি বা ওসিকে নিজ আসনে পেতে চান। এই ধরনের প্রভাব বিস্তার রোধ করতেই এই অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, "আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যমকে ডেকে সবার সামনে আমরা লটারি করব। লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পোস্টিং দেওয়া হবে।"
তিনি আরও স্পষ্ট করে বলেন, "এখন তো সব কর্মকর্তা যেখানেই থাকুক না কেন, নির্বাচনের আগে তাদেরকে লটারির মাধ্যমে বদলি করা হবে।" এই পদক্ষেপটি নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি