ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডাকসু ভোটার তালিকায় জাতীয় দলের পেসার : নির্বাচনে চমক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তাবিত ভোটার তালিকায় জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিবের নাম থাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র তানজিম বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন হলের সাথে যুক্ত থাকলেও তিনি আবাসিক নন। তবু হল প্রশাসনের খসড়া ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা মজার ছলে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। এক ছাত্র লিখেছেন, “ছোট ভাইকে ক্রীড়া সম্পাদক পদে দাঁড় করানোর কথা ভাবছি। আপনারা ভোট দেবেন তো?” আরেকজন মন্তব্য করেছেন, “ডাকসুর ভবিষ্যৎ ক্রীড়া সম্পাদক—তানজিম সাকিব! ভোটার তালিকায় জায়গা পেয়ে প্রথম ধাপটা তো পার করেই ফেলেছে।”
তানজিম সাকিবের নাম ডাকসু ভোটার তালিকায় থাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজে এটি এক বিনোদনমূলক বিষয় হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)