ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবির পীরগাছা উপজেলা সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পীরগাছা'র (ডুসাপ) ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী রবিউল ইসলাম হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু আখের সৈকতকে মনোনীত করা হয়েছে। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার (২৬ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এ কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেফতাহুল হোসাইন আল মারুফ ও সাধারণ সম্পাদক প্রণয় চন্দ্র সরকার।নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম হৃদয় বলেন, “ডুসাপ আমাদের একটি পরিবার। আমরা সার্বিক কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাবো। শিক্ষা, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার মাধ্যমে এই পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো।”সাধারণ সম্পাদক আবু আখের সৈকত বলেন, “আমাদের উপর যে বিশ্বাস এবং ভরসা রেখে ডুসাপের সদস্যবৃন্দ আমাদের এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সংগঠনে আমরা জবাবদিহিতা নিশ্চিত করে ডুসাপকে একটি অনুকরণীয় সংগঠনে পরিণত করতে চাই, ইনশাআল্লাহ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)