ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ওপেক+ জুলাই থেকে তেল উৎপাদন বাড়াবে
আন্তর্জাতিক তেল বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ওপেক+ আগামী জুলাই মাসে দৈনিক তেল উৎপাদন ৪ লাখ ১১ হাজার ব্যারেল বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। শনিবার (৩১ মে) সংস্থাটি এ বিষয়ে আলোচনা করে।
মে ও জুন মাসের মতো একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির বিষয়টি এখন সবচেয়ে সম্ভাব্য সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সংস্থাটির আট সদস্য দেশ বড় পরিসরে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাও খতিয়ে দেখছে। খবর রয়টার্স
এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, বিশেষ করে কাজাখস্তানের অবস্থানকে কেন্দ্র করে। দেশটি জানিয়েছে, তারা উৎপাদন হ্রাসে রাজি নয়, যা ওপেক+র অভ্যন্তরে নতুন দ্বন্দ্ব সৃষ্টি করেছে এবং বড় আকারে উৎপাদন বাড়ানোর পথ খুলে দিতে পারে।
গত কয়েক মাস ধরে ওপেক+র কিছু সদস্য দেশ নির্ধারিত কোটা অতিক্রম করে তেল উৎপাদন করেছে। এই অতিরিক্ত উৎপাদন নিয়ন্ত্রণে আনতে তাদের ধাপে ধাপে উৎপাদন বাড়ানোর অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে কাজাখস্তান।
বিশ্লেষকরা মনে করছেন, কাজাখস্তানের এই অবস্থান ওপেক+কে বড় আকারে উৎপাদন বৃদ্ধির দিকে ঠেলে দিতে পারে। তবে আপাতত দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল বৃদ্ধি সবচেয়ে বাস্তবসম্মত বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এপ্রিল মাসে প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল, যেখানে প্রতি ব্যারেলের দাম ৬০ ডলারের নিচে পৌঁছে যায়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বাজারে বাড়তি চাপ সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ