ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ২১টি বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
বুধবার (০৬ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিও অ্যাকাউন্ট ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক। আবেদনে বলা হয়, শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের জন্য একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানের সময় প্রাপ্ত বিভিন্ন তথ্য অনুযায়ী, অভিযুক্তরা এসব সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় সম্পদের স্থানান্তর রোধে জরুরি ভিত্তিতে এসব হিসাব ও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা প্রয়োজন ছিল।
আদালত আবেদনটি মঞ্জুর করে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অবরোধ কার্যকর করার নির্দেশ দেয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)