ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের ২৫% শুল্কের জবাবে মুখ খুললেন মোদি
রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির অভিযোগে অতিরিক্ত জরিমানা ঘোষণার পর প্রথমবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (০২ আগস্ট) উত্তরপ্রদেশের বারাণসীতে নিজের নির্বাচনী এলাকায় দেওয়া এক ভাষণে মোদি বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা তুলে ধরে দেশবাসীকে ‘স্বদেশি’ পণ্যে আস্থা রাখার আহ্বান জানান।
নরেন্দ্র মোদি বলেন, “আজ বিশ্ব অর্থনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি দেশ নিজেদের স্বার্থের কথা ভাবছে। ভারতও দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এমন পরিস্থিতিতে আমাদের কৃষি, শিল্প ও কর্মসংস্থানের স্বার্থে দেশীয় পণ্য কেনাকে গুরুত্ব দিতে হবে।”
তিনি বলেন, “যখন কিছু কিনব, তখন শুধু একটিই মাপকাঠি—যেটি একজন ভারতীয়ের ঘাম ঝরিয়ে তৈরি। সেটাই হবে প্রকৃত ‘স্বদেশি’। আমাদের ‘ভোকাল ফর লোকাল’ দর্শন গ্রহণ করতে হবে।”
‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে সামনে রেখে প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও দোকানদারদের দেশীয় পণ্য বিক্রিতে অঙ্গীকার নেওয়ার অনুরোধ জানান। তার ভাষায়, “এটা কেবল মোদির আহ্বান নয়, দেশের প্রতি দায়বদ্ধ প্রতিটি রাজনৈতিক নেতা ও দলের দায়িত্ব—জনগণকে দেশীয় পণ্য কেনায় উদ্বুদ্ধ করা।”
এদিকে ট্রাম্পের ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার পাশাপাশি সাম্প্রতিক শুল্ক ও জরিমানার প্রভাব পর্যালোচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার সংসদে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, সরকার কৃষক, শ্রমিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের স্বার্থে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক