ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দিশেহারা হয়ে বাংলাদেশ থেকে পোশাক উৎপাদন করতে চায় ভারতীয় প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ নির্ধারণ করায় চাপে পড়েছে ভারতের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল। গ্যাপ ও কোহল’সের মতো বড় মার্কিন ক্রেতাদের জন্য পোশাক তৈরি করে প্রতিষ্ঠানটি। এখন এসব ক্রেতার কাছ থেকেই আসছে ভারতের পরিবর্তে অন্য দেশে উৎপাদন সরিয়ে নেওয়ার চাপ।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি বলেন, “ক্রেতারা ক্রমাগত ফোন করছেন। তারা চান আমরা যেন ভারত থেকে পোশাক উৎপাদন সরিয়ে নেই। কারণ ৫০ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে টিকে থাকা কঠিন।”
এই অবস্থায় পার্ল গ্লোবাল সিদ্ধান্ত নিয়েছে ভারতে যেসব পোশাক তৈরি হতো সেগুলো এখন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালার ১৭টি কারখানায় উৎপাদন করা হবে। এতে করে উচ্চ শুল্ক এড়িয়ে কম খরচে পণ্য রপ্তানি সম্ভব হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
পল্লব ব্যানার্জি জানান, কিছু মার্কিন ক্রেতা অবশ্য এখনো ভারতের তৈরি পণ্য নিতে আগ্রহী তবে শর্ত হিসেবে বলছে শুল্কের একটি অংশ পার্ল গ্লোবালকেও বহন করতে হবে। কিন্তু এ শর্তকে ব্যবসায়িকভাবে অগ্রহণযোগ্য মনে করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গত এপ্রিলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু করেন। তখন ভারতীয় রপ্তানিকারকদের আশা ছিল বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় কম শুল্কের সুযোগ কাজে লাগিয়ে তারা মার্কিন বাজারে এগিয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই ভারতে শুল্ক ৫০ শতাংশে উন্নীত করায় সে সম্ভাবনা ধাক্কা খেয়েছে। এখন ভারতীয় কোম্পানিগুলোর লক্ষ্য ভারতের বাইরে থেকে উৎপাদন চালিয়ে বাজারে টিকে থাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি