ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
উৎপাদন বাড়াতে ফ্যাব্রিক মেশিন আমদানি করবে অ্যাপেক্স স্পিনিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড চীন থেকে তিন সেট ফ্যাব্রিক ডাইং মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। গার্মেন্টস ফ্যাব্রিক প্রসেসিং সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
বুধবার (০৭ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
কোম্পানিটি চীনের নিউক্লিয়াস শাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড লিমিটেড থেকে ৬ লাখ ৯৫ হাজার ৮৮৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা, ব্যয়ে এই মেশিনগুলো সংগ্রহ করবে।
প্রকল্পে অর্থায়ন করবে এইচএসবিসি বাংলাদেশ লিমিটেড। মেশিনগুলো গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে স্থাপন করা হবে এবং নিজস্ব উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত হবে।
তবে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রস্তাবটি উত্থাপন করা হবে।
এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানির উৎপাদন দক্ষতা ও মূল্য সংযোজন সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)