ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
চড়া দামে সবজি, ডিম ও চাল—স্বস্তি কিছুটা মাছের বাজারে
রাজধানী বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আজ শুক্রবার (৮ আগস্ট) খিলগাঁও, সেগুনবাগিচা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে বাজারের দামের ভিন্ন চিত্র, সবজি, ডিম, চাল, মসলা সবকিছুর দাম বেড়ে এখন সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে।
পটোল, ঢ্যাঁড়স, করলা, বরবটি ও কাকরোলের দাম ৬০ থেকে ১২০ টাকা কেজির মধ্যে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়, টমেটো ১৬০-২০০ টাকায়। ডিমের ডজন ১৪০ টাকা, আর পেঁয়াজ ৮০-৮৫ টাকা কেজিতে উঠেছে। এলাচ, আদা ও চালের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। মিনিকেট ও নাজিরশাইলের দাম ৭৫-১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
তবে কিছুটা স্বস্তির খবর এসেছে মাছের বাজার থেকে। সরবরাহ বেড়ে যাওয়ায় ছোট মাছের দাম কিছুটা কমেছে। ছোট রুই, পাবদা, পাঙাশ ও তেলাপিয়ার দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন। তবে বড় আকারের মাছ এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।বিক্রেতারা জানান, মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, তবে অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ায় বাজারে চাপ থেকেই যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়