ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, " ছাত্ররাজনীতি নিষিদ্ধ কোনো সমাধান না। ছাত্ররাজনীতি থাকবে কিন্তু এর কাঠামোগত পরিবর্তন আনতে হবে। এজন্য সকল সংগঠনগুলোকে একসাথে বসে রূপরেখা তৈরি করতে হবে।"
শুক্রবার (৮ আগষ্ট ) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
লিখিত বক্তব্যে আব্দুল কাদের বলেন, অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি যেনো স্বৈরাচারী হয়ে আর ফিরে আসতে না পারে, সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলো শিক্ষার্থীরা। প্রতিটি হলে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে লিখিত চুক্তি হয়েছিল। এছাড়া সবাই মিলে একটি অলিখিত সহাবস্থানে এসেছিল। কিন্তু প্রকাশ্যে না এসে ছাত্রশিবির তাদের গুপ্ত কমিটির কার্যক্রম ও ছাত্র ইউনিয়ন তাদের কমিটি ঘোষণা করে এবং সর্বশেষ ছাত্রদল তাদের কমিটি ঘোষণা করে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
হল এবং অ্যাকাডেমিক এলাকায় ছাত্ররাজনীতির বিরুদ্ধে নিন্দা জানিয়ে তিনি বলেন, অতীতে এই ধরণের অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষা ও বাসস্থানের অধিকার ক্ষুন্ন করেছে। এছাড়া শিক্ষার্থীরা শঙ্কিত হলগুলোতে আবার গণরুম-গেস্টরুমের রাজনীতি ফিরে আসতে পারে।
এসময় তিনি ছাত্রসংগঠনগুলোকে শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট এবং কনসার্নকে বিবেচনা করে একটি সহাবস্থানমূলক অবস্থানে পৌঁছানোর জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)