ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
হঠাৎ ভাইরাল ১০০ বছর পুরোনো কার্টুন, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'শুল্ক যুদ্ধের' আবহে ভারতে হঠাৎই ভাইরাল হয়েছে ১০০ বছরের পুরোনো একটি রাজনৈতিক কার্টুন। ১৯২৫ সালে আঁকা এই কার্টুনটিতে পশ্চিমা সাম্রাজ্যবাদের পতন এবং ভারত ও চীনের মতো দেশগুলোর উত্থানের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
বব মাইনর নামের এক কার্টুনিস্ট ১৯২৫ সালে এই কার্টুনটি আঁকেন। শিকাগোর সমাজবাদী সংবাদপত্র ‘ডেইলি ওয়ার্কারে’ প্রকাশিত এই কার্টুনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রভাব কমে আসার বিপরীতে ভারত, চীন এবং আফ্রিকার উত্থানের চিত্র তুলে ধরেছিলেন।
কিন্তু ১০০ বছর পর কেন এই কার্টুনটি আলোচনায়?
নেপথ্যের কারণ হলো, সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং চীনের ওপর বাণিজ্যিক চাপ। এই প্রেক্ষাপটে আর এল নারায়ণ নামে এক ব্যক্তি লিঙ্কডইনে কার্টুনটি শেয়ার করার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। নারায়ণ তার পোস্টে প্রশ্ন তুলেছেন, ১০০ বছর আগে করা ভবিষ্যদ্বাণীটিই কি এখন বাস্তবে রূপ নিতে চলেছে?
তিনি তার পোস্টে ব্রিকস (BRICS) জোটের উত্থানের কথা উল্লেখ করে লিখেছেন, “ঠিক ১০০ বছর পর, ব্রিকস বিশ্বকে বিকেন্দ্রীকরণ করছে। বিশ্বের ৪০ শতাংশ বাসিন্দা ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর এবং এসব দেশের সম্মিলিত জিডিপি ৩০ ট্রিলিয়ন ডলার।”
নারায়ণ তার পোস্টে প্রাচীন ভারতীয় পণ্ডিত চাণক্যের একটি বিখ্যাত উক্তিও জুড়ে দিয়েছেন: “যুদ্ধ শুরুর আগে, জয়ের দাম এবং শত্রুরা কেমন ক্ষতি করতে পারে, সেই দামও হিসাব করুন।”
এই উক্তির আলোকে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে ভারতের বিরুদ্ধে হয়তো একটি তাৎক্ষণিক জয় পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা একটি যুগকেই হারিয়ে ফেলার ঝুঁকিতে রয়েছে। এভাবেই একটি ঐতিহাসিক কার্টুন বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় নতুন করে অর্থবহ হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)